চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের আগে কোনো নির্বাচন নয় : হাসনাত

চাঁদপুরে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দেন হাসানাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
চাঁদপুরে এনসিপির সমন্বয় সভায় বক্তব্য দেন হাসানাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই সনদের আদেশ অবশ্যই ডক্টর ইউনুসকে দিতে হবে। বহুল আলোচিত ‘জুলাই সনদ আদেশ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

সোমবার (১০ নভেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির চাঁদপুর জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত বলেন, গুন্ডা পান্ডা নয়, নিরীহ জনগণকে নিয়ে নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবে এনসিপি। যারা মামলা বাণিজ্য, চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে তাদের সঙ্গে জোট নয়। শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়ে গেছে। তাই বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বচ্ছ ও ফ্রেশ ইমেজের নেতাদের জন্য এনসিপির দরজা খোলা। আমরা সবাইকে নিয়েই নাহিদ ইসলামের নেতৃত্বে আগামীর সরকার গঠন করবো।

তিনি আরও বলেন, যারা সংস্কার বিশ্বাস করে, তাদের নিয়ে জোট করবো। যাদের ইমেজ সংকটে, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া ভালো।

সভায় এনসিপি চাঁদপুর জেলার সমন্বয়কারী মাহবুব আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সংগঠক মো. আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়াসহ অন্যান্যরা।

এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আগমনে অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি কানায় কানায় শাপলা কলির স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X