কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০১:৪০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৫ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানি পেসারের বাড়িতে বন্দুক হামলা

নাসিম শাহ। ছবি : সংগৃহীত
নাসিম শাহ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।

সোমবার (১০ নভেম্বর) রাতে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মেয়ার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ ও বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১টা ৪৫ মিনিটে কিছু অজ্ঞাত ব্যক্তি নাসিম শাহর বাড়ির মূল ফটকে গুলি চালায়। এতে ফটকে একাধিক বুলেটের ছিদ্র দেখা যায়। গুলি চালানোর পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পর মেয়ার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে তারা। পাশাপাশি নাসিম শাহর বাড়ির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নাসিম শাহর পরিবার এলাকার এক সম্মানিত পরিবার। তাদের কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ নেই।

আর পড়ুন : মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল, আবেদনে যোগ্য যারা

ঘটনার পর নাসিম শাহর বাবা লোয়ার দির জেলার পুলিশ কর্মকর্তা তৈমুর খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তৈমুর খান তাকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা নয়। ঘটনার পেছনে জমি বিরোধ বা স্থানীয় কোনো শত্রুতা থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১০

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১১

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১২

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

১৩

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১৪

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১৫

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১৬

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৭

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৮

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৯

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

২০
X