বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাকেরগঞ্জ থানা, বরিশাল। ছবি : কালবেলা
বাকেরগঞ্জ থানা, বরিশাল। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী অন্ত ফকিরসহ (২৫) চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

নিহতের নানা মুক্তিযোদ্ধা শামসুল হক ঘটনার একদিন পর মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয়েছে নিহতের স্বামী অন্তু ফকিরকে।

সোমবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি গ্রামের মোশাররফ ফকিরের বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম লামিয়া আক্তার নদী (২১)। তিনি কৃষ্ণকাঠি গ্রামের মোশাররফ ফকিরের ছেলে অন্ত ‌ফকিরের স্ত্রী। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত গৃহবধূর শ্বাশুড়ি শিল্পী বেগম জানান, সোমবার পুত্রবধূকে ডাকতে গিয়ে তার টিনসেড বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের রুমে জানালা দিয়ে তাকিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলতে অবস্থায় দেখতে পান। ওইসময় তিনি দরজা ভেঙে নদীকে ঝুলন্ত থেকে নামিয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে রাত রাত ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মা নাজমা বেগম বলেন, আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। সোমবার সকালেও নদী জামাই অন্তু ফকিরকে নিয়ে জন্মদিনের কেক কাটে। অথচ ওই রাতেই স্বামী, শ্বশুর-শাশুড়িসহ সবাই মিলে তাকে হত্যা করেছে। তার মেয়ের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। মেয়েকে হত্যা করে জামাই অন্তু ফকির পালিয়ে গেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সোমবার রাত ১১টার পর লামিয়া আক্তার নদী নামে এক গৃহবধূকে মৃত অবস্থায় তার শাশুড়ি হাসপাতালে নিয়ে আসেন। পরে তিনি পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ‘মরদেহের সুরতহাল করে ময়নাতদন্ত শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের নানা শামসুল হক বাদী হয়ে নামধারী ৩ থেকে ৪ জনকে ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X