সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতা চালানোর পরিকল্পনা ফাঁস, ৫ ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটের ফেঞ্চুগঞ্জে গ্রেপ্তার ৫ ছাত্রলীগ নেতাকর্মী। ছবি : কালবেলা
সিলেটের ফেঞ্চুগঞ্জে গ্রেপ্তার ৫ ছাত্রলীগ নেতাকর্মী। ছবি : কালবেলা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ রেললাইন ও স্থাপনায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতা চালানোর পরিকল্পনা ফাঁস করেছে পুলিশ। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দাবি, বৃহস্পতিবারের (১৩ নভেম্বর) লকডাউনকে ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলার হাটুভাঙা গ্রামের জিল্লুর রহমানের ছেলে কাবিলুর রহমান সোহেল (২৪), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), কায়েস্ত গ্রামের আবদুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার ও হবিগঞ্জের বাহুবল থানার বড়গাঁওর ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ ও শাহজালাল সারকারখানাসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করেছিল। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, টোপকাটা, মারবেল ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাবিলুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশ ও অর্থায়নে তারা এ নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের পরিকল্পনা ছিল রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X