সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এ বিক্ষোভ হয়।

বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা বলেন, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেন, প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’। এসব স্লোগানে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, সদস্য নাজমুল হক রনি, মুজাহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেয়। ঘটনার পর থেকেই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক আগুন জ্বালানোর সময় যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন।

তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X