পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসী হামলায় আহত ৩ পুলিশ সদস্য

ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

স্থানীয় এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগের তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ফেনীর পরশুরাম উপজেলা পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেফালী আক্তার কোলাপাড়া গ্রামের উপজেলার বন বিভাগে কর্মরত বন প্রহরী মোহাম্মদ ফারুক হোসেনের দুই ছেলে ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে পরশুরাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরশুরাম থানার এসআই মুন্না শুক্রবার সকালে দুই কনস্টেবলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা দিলে পুলিশ দুপক্ষের মধ্যে মীমাংসা করে দেয়। এ সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে ফয়সাল ও রাজিব ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় পরশুরাম থানার এসআই মুন্না কনস্টেবল রুহুল আমিন এবং নাজমুল আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত রেজাউল করিম বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের ঘটনা শুনে মীমাংসার চেষ্টা করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে পুলিশ মীমাংসা করে দেন। এ সময় এক পক্ষ পুলিশের ওপর অতর্কিত হামলা করে।

পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মুন্না বলেন, শেফালী আক্তারকে উত্ত্যক্ত করায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে আবার উত্তেজনা দেখা যায়। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়ে চলে আসার সময় ফারুক হোসেন ও তার দুই ছেলে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিত হামলা করে। এতে আমিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছি।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসার সময় ফারুক ও তার ছেলেদের হামলায় পুলিশের এসআইসহ ২ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X