শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:৫৬ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণে ব্যর্থ হয়ে বাস থেকে ফেলে দেওয়া নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ধর্ষণে ব্যর্থ হয়ে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া গার্মেন্টসকর্মী শামসুন্নাহার (৪৫) মারা গেছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে বিকেলে ময়নাতদন্তের কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ভালুকা থানার ওসি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুরের রিদিশা গার্মেন্টসে কাজ শেষে হাইওয়ে মিনিবাসে বাসায় ফিরছিলেন ওই নারী। পথে ভালুকা সিডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে যান। এ সময় ওই নারী একা থাকায় চলন্ত বাসেই ধর্ষণের চেষ্টা চালান চালক ও দুই সহকারী। প্রতিরোধের চেষ্টা করেন নারী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা প্রথমে তাকে মারধর করেন, তারপর চলন্ত বাস থেকে ফেলে দেন। চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় ওই নারী মাথায় গুরুতর আঘাত পান। তাকে স্থানীয়রা প্রথমে ভালুকা সিডস্টোরের একটি ক্লিনিকে ভর্তি করে ও পরে সেখানে অবস্থার অবনতি হলে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহত অবস্থায় শামসুন্নাহারকে প্রথমে সার্জারি ১০ নম্বর ওয়ার্ড ও পরবর্তীতে নিউরোসার্জারি বিভাগ থেকে আইসিইউতে স্থানান্তর করার পর রোববার বেলা পৌনে ১১টায় তিনি মারা যান।

ভালুকা থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই বিশেষ অভিযান চালিয়ে চালক রাকিব (২১), সহকারী আরিফ (২০) ও সুপারভাইজর আনন্দ দাসকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে চিকিৎসা ও দাফনকাজের খরচের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

জানা যায়, একযুগ আগে কিশোরগঞ্জের শাহজাহানের সঙ্গে বিচ্ছেদ ঘটে শামসুন্নাহারের। এরপর দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে গাজীপুরে গিয়ে গার্মেন্টসে শ্রমিকের কাজ শুরু করেন শামসুন্নাহার। চাকরি থেকে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের খরচ জুগিয়েছেন তিনি। মেয়ে সুইচি আক্তারকে বিয়ে দিয়েছেন এবং দুই ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন। বড় ছেলে মো. সজীব সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে তৃতীয় সেমিস্টার ও ছোট ছেলে সাজ্জাদুল ইসলাম সাকিব কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

কান্নাজড়িত কণ্ঠে তারা বলেন, ‘আমার মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। মায়ের আয় দিয়ে আমাদের পড়াশোনার খরচ চালিয়েছি। তিনি আজ চলে গেলেন। আল্লাহ ছাড়া আমাদের দেখার আর কেউ রইল না।’ তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X