কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৬ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত ২

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত ২

রাঙামাটির কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে দুজন নারী নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে কাপ্তাই আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ঝর্ণা চাকমা (৭০) নামের এক বৃদ্ধা তাৎক্ষণিক মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে গুরুতর আহত হওয়া সুবিতা চাকমা (৬০) নামে আরও একজন বৃদ্ধা মারা যান। এ ছাড়া হাতির আক্রমণে দুটি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ঝর্ণা চাকমা ও সবিতা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।

নিহতের পরিচয় নিশ্চিত করেছেন জীবতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদত্ত চাকমা। তিনি জানান, এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, সকাল থেকেই কাপ্তাই আসামবস্তী সড়কে বন্যহাতির উপস্থিতির খবর পাওয়া যায়। বিকেলের দিকে খবর আসে বন্যহাতির আক্রমণে একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরে বন বিভাগের সদস্য, হাতি রেসপন্স টিম, ফায়ার সার্ভিস সদস্যসহ সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে গেলে সড়কটির কামিলাছড়ি এলাকায় দেখতে পাওয়া যায়, একটি সিএনজি ব্যাপক ক্ষতিগ্রস্ত করে রেখেছে বন্যহাতি।

তিনি বলেন, সেখানে সিএনজিতে থাকা দুজন বৃদ্ধা আহত অবস্থায় পাওয়া যায়। তার মধ্যে একজন মাথায় জখম হয়ে গুরুতর আহত অবস্থায় আর অন্যজনকে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ছাড়া বন বিভাগের সদস্যরাও উদ্ধার করতে গিয়ে বন্যহাতির আক্রমণে ঝুঁকিতে পড়ে। পরে কাপ্তাই ১০ আরই সেনাবাহিনীদের সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাসহ সবাইকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১০

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১১

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১২

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৫

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৬

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৭

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৮

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৯

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

২০
X