টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

অটোচালকের সঙ্গে ট্রাফিক পুলিশের হাতাহাতি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় উল্টো পথে অটোরিকশা চালানোর ঘটনা কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে এক অটোচালকের হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অটোচালকরা সড়ক অবরোধ করেন।

জানা গেছে, এক অটোরিকশাচালক উল্টো পথে গাড়ি চালানোর সময় ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের সঙ্গে অটোচালকের হাতাহাতি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে ট্রাফিক পুলিশ ওই অটোচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের শতাধিক অটোরিকশাচালক ঘটনাস্থলে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে অটোচালকদের বুঝিয়ে রাত সাড়ে ১১টার দিকে সড়ক থেকে সরিয়ে দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, আমরা অটোচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X