চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চসিকের স্বাস্থ্য কার্ড কর্মসূচিতে স্কুলে বিশেষ ক্যাম্প

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘স্বাস্থ্য কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পে ১৬০ শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্যপর্যবেক্ষণ পরিচালনা করেন চসিক স্কুল হেলথ কার্ড প্রকল্পের কারিগরি উপদেষ্টা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। তার সঙ্গে ক্যাম্পে দায়িত্ব পালন করেন চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকসহ চসিক স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম।

স্বাস্থ্যসেবার কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন- চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া। এ সময় স্কুল হেলথ টিমের সদস্যরা পুরো ক্যাম্পজুড়ে সহযোগিতা করেন।

এর আগে গত ২১ মে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে প্রথমবারের মতো সিটি করপোরেশন পরিচালিত স্কুলগুলোতে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ চালু হয়। ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। ধাপে ধাপে চসিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X