সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি : মান্নান

সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে দিয়েছেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামি, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় ঠেকানোর ক্ষমতা কারও থাকবে না। এ নির্বাচনে কোনো বিভক্তি নয়— আমাদের লক্ষ্য একটাই, জনগণের অধিকার ফিরিয়ে আনা।

বারদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X