শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, শেখ হাসিনার ফাঁসি বাংলার মাটিতে কার্যকর হলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সকালে বেজগাঁও, হোগলাগাঁও, কুকুটিয়া বাজার, তন্তর, নওপাড়া-কুসু, সিংপাড়া ও বীরতারা এলাকায় লিফলেট বিতরণ করেন।

ভারত সরকারকে উদ্দেশ্য করে মীর সরফত আলী সপু বলেন, আপনারা আমাদের প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ। একজন হত্যাকারীকে আশ্রয় দেওয়া আপনাদের উচিত নয়। হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। এটি শুধু আমার নয়, দেশের সাধারণ মানুষেরও দাবি।

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন ন্যায়বিচার প্রত্যাশা করছে। বিদেশে আশ্রয় নিয়ে কেউ অপরাধের দায় এড়াতে পারবে না।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X