মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৩ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে ভগ্নিপতি ও ভাবির হাতে খুন গরু ব্যবসায়ী

গরু ব্যবসায়ী আব্দুল লতিফ হত্যায় জড়িতরা। ছবি : কালবেলা
গরু ব্যবসায়ী আব্দুল লতিফ হত্যায় জড়িতরা। ছবি : কালবেলা

প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী শাহীনুরের সঙ্গে দুই বছর ধরে পরকীয়া চালিয়ে আসছিলেন গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিব। পরে খতিবের ছোট ভগ্নিপতি রফিকুল ইসলামও শাহীনুরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। নিজেদের প্রেমের পথে কাঁটা খতিবকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন শাহীনুর ও রফিকুল। পরিকল্পনা মোতাবেক কয়েকজনকে ভাড়া করে শ্বাসরোধে হত্যার পর হাত-পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয় খতিবকে।

মাত্র ছয় দিনেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের আব্দুল লতিফ শেখ ওরফে খতিব হত্যার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আব্দুল লতিফ শেখ ওরফে খতিব (৪০) চর ফরিদপুর গ্রামের মো. আমিনুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সলঙ্গা থানা আমলি আদালত) শাহরিয়ার বাপ্পীর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আসামিরা হলেন—সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের মো. আব্দুল গফুর শেখের ছেলে মো. মাসুদ রানা (৩৮), একই গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে মো. ফরিদুল ইসলাম (৪২), প্রবাসী মতিউর রহমান মতির স্ত্রী মোছা. শাহিনুর খাতুন (৪০) ও দোস্তপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে ভিকটিম খতিবের ভগ্নিপতি মো. রফিকুল ইসলাম (৪০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, গত ৯ নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হন খতিব। তিন দিন পর ১২ নভেম্বর সকালে ফুলজোড় নদীর খাড়াঘাট নামক এলাকায় থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ক্লুলেস এই মামলার রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ সুপার একটি চৌকস টিম গঠন করেন। টিমটি তথ্যপ্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে। গত সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আসামির নিজ চা-স্টলে অভিযান চালিয়ে ফরিদুল ও মাসুদকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাড়ি থেকে শাহীনুরকে এবং সন্ধ্যা ৭টায় চর ফরিদপুরের শ্বশুরবাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আসামিদের দেওয়া তথ্যমতে প্রবাসী মতিউর রহমানের স্ত্রী শাহীনুরের সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছেন খতিব। সম্পর্ক চলাকালে শাহীনুরের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন তিনি। এক পর্যায়ে শাহীনুর পাওনা টাকা ফেরত চাইলে খতিব অস্বীকার করেন। এ থেকেই দুজনের মধ্যে সম্পর্ক কিছুটা নষ্ট হয়। এ অবস্থায় খতিবের আপন ছোট ভগ্নিপতি রফিকুল শাহীনুরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। নিজেদের প্রেমের পথে কাঁটা খতিবকে হত্যার পরিকল্পনা করেন শাহীনুর ও রফিকুল। পরিকল্পনা অনুযায়ী মাসুদ ও ফরিদুলসহ আরও বেশ কয়েকজনকে দুই লাখ টাকায় ভাড়া করেন শাহীনুর।

ঘটনার দিন শাহীনুর নিজেই খতিবকে নদীর ঘাটে ডেকে নেন। সেখানে আগে থেকেই অন্যান্য আসামিরা অবস্থান করছিল। এ সময় খতিবকে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করান শাহীনুর। এতে খতিব ঝিমিয়ে পড়লে আসামিরা তাকে শ্বাসরোধে হত্যা করার পর হাত-পায়ে ইট বেঁধে ফুলজোড় নদীতে ফেলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X