পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহরে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহরে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানি চাই— এই প্রতিপাদ্যে পেকুয়ায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে।

‎‎বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে এ নৌবহর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি পেকুয়া এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে স্থানীয় জেলে, লবণচাষি ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নৌবহরটি বঙ্গোপসাগরের মগনামা ঘাট থেকে বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল জাফর, ইয়ুথ অ্যাকশন বাংলাদেশের চেয়ারম্যান মুসলিম আজাদ, ইঞ্জিনিয়ার রৌশন আজিজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সাবেক সভাপতি জাকের হোসাইন এবং ধরা পেকুয়া উপজেলার কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন।

পরিবেশবাদীরা বলেন, গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জরুরি, কারণ জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতার প্রধান উৎস। শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষের শ্বাসকষ্ট, অ্যাজমা ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে, পাশাপাশি জমির ক্ষতি, পানি দূষণ ও ভূমিকম্পের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশে এবং বিশ্বব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X