কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৯ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে যাবেন তারেক রহমান

বাঁ থেকে—তারেক রহমান ও জুলাই শহীদ ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে—তারেক রহমান ও জুলাই শহীদ ওয়াসিম আকরাম। ছবি : সংগৃহীত

জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তিনি কক্সবাজারের পেকুয়ায় সফরে যাবেন বলে জানা গেছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।

ইউসুফ বদরী বলেন, সবকিছু ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজারে আসবেন। পেকুয়ায় গিয়ে তিনি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। তবে এখন পর্যন্ত সেই তারিখ নির্ধারিত হয়নি। কবে তিনি কক্সবাজারে আসবেন সে বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত হতে পারে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকরা ‘কক্সবাজারে আসছেন তারেক রহমান’ এমন পোস্ট করেন।

এ ছাড়া গতকাল রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারের জুলাই যোদ্ধা শাহেদুল ওয়াহিদ শাহেদ নিজের ফেসবুকে লিখেছেন, ‘সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৮ তারিখ পেকুয়ায় আসবেন দেশ নায়ক তারেক রহমান’।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম আকরাম শহীদ হন। চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১১

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১২

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৩

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৪

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৫

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৭

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৮

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X