ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ভিন্নভাবে উদ্‌যাপন করলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। দুর্ঘটনা প্রতিরোধ ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার অভিযান পরিচালনা করেছেন তারা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ঘাটাইল-সাগরদীঘি সড়কের ঝরকা শুকনি এলাকা থেকে এ অভিযানের সূচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। শতাধিক নেতাকর্মী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গঠিত একদল তরুণকে সঙ্গে নিয়ে তিনি রাস্তার দুপাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করেন।

ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলে অন্তত ছয়টি ইউনিয়নভুক্ত এলাকা পাহাড়ি লালমাটি অধিভুক্ত। এসব অঞ্চলে রয়েছে বন বিভাগ পরিচালিত সামাজিক বনায়ন, গজারি গাছের বাগান এবং কয়েক লাখ মানুষের বসবাস। এ বনাঞ্চলের বুক চিরে তৈরি হয়েছে ঘাটাইল-সাগরদীঘি আঞ্চলিক সড়ক। অবহেলা আর অযত্নে এসব এলাকায় রাস্তার দুপাশে সহজেই জায়গা করে করে নেয় আগাছা আর ঘন ঝোপঝাড়। এসবের কারণে এ সড়কে প্রায়ই ঘটে দুর্ঘটনা, এমনকি মাঝেমধ্যে ডাকাতির ঘটনাও আতঙ্ক ছড়ায়। এ ছাড়া সামনে শীতের কুয়াশায় এ দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এসব থেকে পরিত্রাণ পেতে রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করেন বিএনপির নেতাকর্মীরা।

ঘাটাইল-সাগরদীঘি সড়কটিতে দিনেরাতে চলাচল করে অসংখ্য বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল। আর মাটির তারতম্যের কারণে সড়কটি আঁকাবাঁকা এবং উঁচু-নিচু। রাস্তার দুপাশে ঝোপঝাড় থাকায় অন্য পাশ থেকে গাড়ি এলে সেটি সহজেই দেখা না যাওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শীতে ঘন কুয়াশার কারণে এই সমস্যা আরও ঘনীভূত হয়। এমতাবস্থায় বিএনপির নেতাকর্মীরা নিজেরাই নেমে পড়েছেন এসব আগাছা পরিষ্কারে। স্বেচ্ছাশ্রম দিয়ে সড়কের দুপাশের আগাছা উপড়ে ফেলেছেন। বৃহস্পতিবার সারাদিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুপাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়।

স্থানীয়রা জানান, রাতের বেলা সড়কটিতে ঝোপঝাড় হয়ে ওঠে চোর-ডাকাতের অভয়াশ্রম। গত কয়েক বছরে এই সড়কের দুপাশে অসংখ্য আগাছা জন্মেছে। রাতে এ সড়কে কিছুদিন পরপর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। সড়কের পাশে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালির ঝোপ ডাকাতদের আশ্রয়স্থল হয়ে ওঠে। বিএনপি নেতাকর্মীদের ঝোপঝাড় পরিষ্কারের এই উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।

ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন, আজকে আমাদের নেতা তারেক রহমানের শুভ জন্মদিন। এ দিনটিকে উদ্‌যাপনের জন্য আমরা কেক কাটা, মিছিল, মিটিং ইত্যাদি কর্মসূচি এড়িয়ে রাস্তার পাশের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। এতে করে সাধারণ মানুষজনের মধ্যে একটি ভালো মেসেজ পৌঁছানো সম্ভব হবে।

ওবায়দুল হক নাসির কালবেলাকে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা সবার একান্ত দায়িত্ব ও কর্তব্য। আমরা প্রতিনিয়ত প্রিয়জন হারাচ্ছি—এ বেদনাবোধ থেকে আমাদের এ উদ্যোগ। সামান্য সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা একটি প্রাণ বাঁচাতে পারে। আশা করি, আমাদের এ উদ্যোগ দেখে দেশের অন্যান্য অঞ্চলের তরুণরাও সড়ক নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসবেন।

তিনি আরও বলেন, সড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কারের এ কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা এমন একজন নেতার জন্মদিনকে বেছে নিয়েছি, যিনি বাংলাদেশের সকল মানুষের আশা ও আকাঙ্ক্ষার আশ্রয়স্থল। আশা করছি, এমন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা তারেক রহমানের স্বপ্ন ও কথামালা একেবারে তৃণমূলের সাধারণ মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১০

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১১

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১২

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৩

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৪

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৫

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৬

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৭

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৮

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৯

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

২০
X