সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুর (আলফাডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাছে ঝুলছিল নিখোঁজ শিশুর লাশ, পরনের প্যান্ট দিয়ে ঢাকা মুখ

জায়ান মোল্যা। ছবি : সংগৃহীত
জায়ান মোল্যা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নিখোঁজের এক ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জায়ান মোল্যা (০৭) পাকুড়িয়া গ্রামের প্রবাসী পলাশ মোল্যার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশু জায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ সময় পরিবার ও স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ করে জানিয়ে দেন এবং আশপাশে অনুসন্ধান শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর ১টার পরে বাড়ির পাশের একটি বড় বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান তারা। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আলফাডাঙ্গা থানায় জানানো হয়।

পরিবারের অভিযোগ, শিশু জায়ানকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির পরনের প্যান্ট খুলে তার মুখের ওপর রাখা ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে অনুসন্ধান চলছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X