মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

সাইফুল্লাহ মনোয়ার। ছবি : সংগৃহীত
সাইফুল্লাহ মনোয়ার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পুকুরে পড়ে এক শিবির নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ মনোয়ার (১৬) উপজেলার কাটাছরা ইউনিয়নের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুছসালামের ছেলে। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ও সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাইফুল্লাহ মনোয়ার বাড়ির পাশে একটি খেজুর গাছে উঠেন। অসাবধানতাবশত খেজুর গাছ থেকে পা ছিটকে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের নম্বরে একাধিকবার ফোন দিয়ে ও খুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম কালবেলাকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X