কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল ২ ভাইয়ের 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন—নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫)। তাদের মরদেহ বর্তমানে হোসেনপুর থানায় রয়েছে।

শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান, তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, নিহত দুজনের লাশ এখনও থানায় রয়েছে। বিনা ময়নাতদন্তে দাফনের জন্য জেলা প্রশাসক বরাবর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমতিপত্র পাওয়ার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১০

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১১

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১২

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৩

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৫

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৬

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৭

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

২০
X