কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

লবণ ফেলে, কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান লবণ চাষিরা। ছবি : কালবেলা
লবণ ফেলে, কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান লবণ চাষিরা। ছবি : কালবেলা

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত, আমদানি বন্ধ ও মিল মালিকদের সিন্ডিকেট বন্ধ করার দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারের কুতুবদিয়ায় মানববন্ধন করেছে লবণ চাষিরা। মানববন্ধনের পর চাষিরা সড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রান্তিক লবণ চাষি সমিতি, কুতুবদিয়ার ব্যানারে লবণ মাঠে আয়োজিত মানববন্ধনে অনেকেই অংশ নেন কাফনের কাপড় পরে।

এ সময় চাষিরা বলেন, বর্তমানে মাঠ পর্যায়ের প্রান্তিক চাষিরা মণ প্রতি লবণের মূল্য পাচ্ছেন ১২০ থেকে ১৪০ টাকা। অথচ উৎপাদন খরচ পড়ছে ৩০০ থেকে সাড়ে তিনশ টাকা। এতে প্রান্তিক চাষিদের পথে বসার উপক্রম হয়েছে। চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি।

মাঠ পর্যায়ে চাষিরা প্রতি কেজি লবণের দাম মাত্র ৩ থেকে সাড়ে ৩ টাকা পাচ্ছে উল্লেখ করে চাষিরা বলেন, সেই লবণ পরিশোধনের পর বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকা। মিল মালিকরা সিন্ডিকেট করে চাষীদের বঞ্চিত করছে।

দেশে পর্যাপ্ত লবণ মজুত থাকার পরও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত চাষিরা।

মানববন্ধনে লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন, প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, লবণ ব্যবসায়ী শফিউল আলম বাবুল, মো. সেলিম, মো. সাহেদ, মোহাম্মদ উল্লাহ, জাকের উল্লাহ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X