কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পুরোনো ছবি

প্রায় দুই দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, আজ রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে তিনি যুবনীতি (ইয়ুথ পলিসি) নিয়ে এক সংলাপে অংশ নেবেন। একই অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

মাহদী আমিন আরও বলেন, সিলেট অঞ্চলে তারেক রহমানের সাম্প্রতিক সফরে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ নাগরিকদের হাতে পৌঁছে দেওয়া হবে। ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তির অভিযোগকে তিনি ‘অপপ্রচার’ বলেও উল্লেখ করেন।

এদিকে মঞ্চ এলাকা পরিদর্শন করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, শনিবার রাতের মধ্যেই মঞ্চসহ সব প্রস্তুতি সম্পন্ন হবে। নিরাপত্তা তদারকির জন্য বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) চট্টগ্রামে পৌঁছাবে।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, মঞ্চসহ পুরো এলাকায় পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মঞ্চ তৈরির কাজ শেষ হলে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি চালাবেন। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য মোতায়ন থাকবে বলে জানিয়েছে নগর পুলিশ। পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরা দায়িত্ব পালন করবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X