কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘ওর মা নেই, ওকে মারবেন না প্লিজ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষিকা মারধর করেন। তাই স্কুল যেতে ভয় পায় শিশুটি। বাড়িতে এসে বাবাকে এই ঘটনা জানায় মেয়ে। এরপর বাবা পৌঁছে যান মেয়ের স্কুলে। কাঁদতে কাঁদতে শিক্ষিকাকে বলেন, তার মেয়েকে যেন শিক্ষিকা না মারেন। কারণ মেয়েটির মা নেই।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্কুল শিক্ষার্থী ওই মেয়েকে মারধর করেছিলেন এক শিক্ষিকা। বাড়িতে এসে বাবাকে এই ঘটনা জানায় মেয়েটি। সে আরও জানায় স্কুলে যেতে তার ভয় লাগে। এ কথা শুনে মেয়েটির বাবা পৌঁছে যান স্কুলে।

তবে তিনি ঝামেলা করার পরিবর্তে কাঁদতে কাঁদতে শিক্ষিকাকে অনুরোধ করেন, তার মেয়েকে যেন না মারা হয়।ভিডিওতে আরও দেখা যায়, শ্রেণিকক্ষে মেয়ের পাশে বসে আছেন ওই যুবক। তাঁর চোখে পানি। তিনি হাউ মাউ করে কাঁদছেন।

যুবককে হাত জোড় করে অনুরোধ করতেও দেখা যায়। শিক্ষিকার উদ্দেশ্যে তিনি বলেন, ম্যাডাম, দয়া করে ওকে মারবেন না। ওকে মা ছাড়া একা বড় করেছি। ওর কষ্ট সহ্য করতে পারি না।

যুবকের দাবি, তিনি চান তার মেয়ে নির্ভীক হয়ে পড়াশোনা করুক। পড়াশোনার নাম শুনে সে যেন ভয় না পায়।

ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন ইন্টারনেট ব্যবহারকারি লিখেছেন- সন্তানের প্রতি বাবার বিশুদ্ধ ভালবাসার বহিঃপ্রকাশ। দোষী প্রমাণিত হলে ওই স্কুল শিক্ষিকাকে বরখাস্ত করা উচিত।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১০

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১১

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১২

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১৩

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৪

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৫

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৬

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৭

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৮

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৯

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

২০
X