কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খাবারের স্বাদ বাড়াতে লবণের তুলনা নেই। ভাত, ভাজি, তরকারি থেকে শুরু করে প্রক্রিয়াজাত ও রেস্টুরেন্টের খাবার- সবখানেই লবণ ব্যবহার হয়। অল্পতেই খাবারের স্বাদ বাড়ায়, আবার দীর্ঘদিন সংরক্ষণেও সাহায্য করে এই উপাদান। কিন্তু খাবারে লবণ যতটা দরকার, তার চেয়ে বেশি খেলেই শুরু হয় নানা বিপদ।

হিউস্টন মেথডিস্ট হাসপাতালের ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমান্ডা মিডোস বলছেন, লবণে থাকা সোডিয়াম শরীরের জন্য জরুরি একটি খনিজ। এটি পেশির সংকোচন, স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম ও শরীরের জলীয় ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রয়োজনের চেয়ে বেশি সোডিয়াম গ্রহণ করলে শরীরে নানা ধরনের দীর্ঘমেয়াদি জটিলতা তৈরি হয়।

লবণ বেশি খেলে কী হয়

অনেকেই লবণাক্ত খাবার খাওয়ার পর তৃষ্ণা বেড়ে যাওয়া, হাত-পা ফোলা বা মাথাব্যথার অভিজ্ঞতা পান। এগুলো সাময়িক মনে হলেও আসল ক্ষতি শুরু হয় কিডনিতে। অতিরিক্ত লবণ প্রক্রিয়াজাত করতে না পারলে শরীরে সোডিয়াম জমা হতে থাকে। তখন শরীর পানি ধরে রাখে, রক্তের পরিমাণ বেড়ে যায় এবং রক্তচাপ ওঠে।

বিশেষজ্ঞ আমান্ডা জানান, ঘন ঘন অতিরিক্ত লবণ খেলে হৃৎপিণ্ড ও কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। রক্ত বেশি পাম্প করতে গিয়ে হৃৎপিণ্ডকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনির রোগ কিংবা কিডনিতে পাথরের ঝুঁকি বাড়ায়।

কতটা লবণ বেশি

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ও খাদ্যতালিকাগত নির্দেশিকা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে সর্বোচ্চ ২ হাজার ৩০০ মিলিগ্রাম সোডিয়াম বা প্রায় এক চা চামচ লবণ গ্রহণ করা উচিত। অথচ যুক্তরাষ্ট্রের গড় নাগরিক প্রতিদিন প্রায় ৩ হাজার ৪০০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করেন। কিন্তু শরীরের সঠিকভাবে কাজের জন্য দরকার হয় মাত্র ৫০০ মিলিগ্রাম সোডিয়াম।

কেন আমরা বেশি খাই

আমাদের দৈনন্দিন লবণ গ্রহণের প্রায় ৭০ শতাংশই আসে প্রক্রিয়াজাত বা প্রস্তুতকৃত খাবার থেকে। মূলত খাবারের স্বাদ বাড়ানোর জন্য অজান্তেই আমরা বেশি লবণ খেয়ে ফেলি। চিপস, সস, স্যুপ, টিনজাত বা হিমায়িত খাবারের মতো সহজলভ্য খাবারগুলোতেই লবণের মাত্রা অনেক বেশি থাকে।

অতিরিক্ত লবণ এড়াতে করণীয়

ডায়েটিশিয়ান আমান্ডা কয়েকটি সহজ উপায়ের পরামর্শ দিয়েছেন—

খাবারের লেবেল পড়ুন : কেনা খাবারে সোডিয়ামের পরিমাণ কত, তা অবশ্যই দেখে নিন। কম সোডিয়াম লেখা মানেই একেবারে স্বাস্থ্যকর নয়, বরং সাধারণের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম সোডিয়াম থাকতে পারে।

প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন : টিনজাত স্যুপ, হিমায়িত খাবার বা রেস্টুরেন্টের অনেক খাবারেই লবণের মাত্রা বেশি থাকে। তাই যতটা সম্ভব ঘরে রান্না করা ও তাজা ফল-সবজি খাওয়াই ভালো।

স্বাদের বিকল্প খুঁজুন : লবণের বদলে স্বাদ বাড়াতে লেবু, ভেষজ, মশলা কিংবা ভিনেগার ব্যবহার করতে পারেন।

লবণাক্ত খাবারে সাবধান : সস, ড্রেসিং, চিপস বা স্ন্যাকস- এসব খাবার খাওয়ার আগে দুবার ভাবুন।

লবণ শরীরের জন্য অপরিহার্য হলেও বেশি লবণ আসলে নিঃশব্দে শরীরের ক্ষতি ডেকে আনে। তাই অভ্যাসে সামান্য পরিবর্তন এনে ও খাবারে সচেতনতা বাড়িয়ে সুস্থ থাকা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, ‘লবণ খাবেন, তবে সীমিত পরিমাণে- তাহলেই শরীর থাকবে ভালো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X