সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

আগুনে পুড়ে যায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড। ছবি : কালবেলা
আগুনে পুড়ে যায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড। ছবি : কালবেলা

পাবনার সাঁথিয়া উপজেলার মিয়াপুর গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৩ নভেম্বর) রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনার জেরে পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায়ও একই ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। রোববার রাতের অন্ধকারে দুর্বৃত্তরা শাখার সাইনবোর্ডে তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে সাইনবোর্ডের একটি অংশ পুড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সাইনবোর্ডে তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

গ্রামীণ ব্যাংক ক্ষেতুপাড়া শাখার ব্যবস্থাপক সুমি খাতুন জানান, দুর্বৃত্তরা রাতে ব্যাংকের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিয়েছিল। সাইনবোর্ড ছাড়া ব্যাংকের অন্যকোনো জিনিসের ক্ষতি হয়নি। এতে গ্রাহকদের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X