চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা
কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ছবি : কালবেলা

কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দামের নেতৃত্বে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাদ্দাম বলেন, ‘চিলমারীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দল তাকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেবে না। বিএনপি একটি সুসংগঠিত ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের দলের নামে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সংগঠন থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোত্তালেব নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চাই। চিলমারীর মানুষ আতঙ্কে থাকবে এটা হতে দেওয়া যায় না। যে-ই হোক, চাঁদাবাজি করলে আমরা প্রশাসনকে সহযোগিতা করে তাকে আইনের আওতায় আনব।’

সদস্য সচিব আক্তারুজ্জামান বাবু বলেন, ‘চিলমারীতে কিছু অসাধু ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডে প্রকৃত বিএনপি জড়িত নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

বক্তারা আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X