ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

৫৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ১০০

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ-৩৯ বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ-৩৯ বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ছবি : কালবেলা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ১১ মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ কোটি ১৪ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১০০ জনকে আটক করেছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহ-৩৯ বিজিবি সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের মতো পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ দমনে বিজিবি সরাইল রিজিয়নের অধীনে ইউনিটগুলো বিভিন্ন সময়ে বিশেষ অভিযানে ১৮ জন আসামিসহ ৯ লাখ ৭৫ হাজার ৭৫৬ ঘনফুট বালু ও ৪ লাখ ৯১ হাজার ৮৪২ ঘনফুট পাথর জব্দ করেছে। এসব অভিযানে ২৭টি ট্রাক, ৭৫টি ট্রলি, ৪৫টি ট্রাক্টর, ১৮টি লরি এবং ৪০টি নৌকা-৪০ জব্দ করেছে। বহু অবৈধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে জাল নোট পাচার রোধে সীমান্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি কাজ করছে। এসব ক্ষেত্রে ড্রোন, নাইট ভিশন ও ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমে নজরদারি জোরদার করেছে।

এসব কার্যক্রম সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X