কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সহজ ৫ অভ্যাসে নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগারের মাত্রা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রক্তে শর্করার ওঠানামা শুধু ডায়াবেটিসের জন্যই নয় - অনিয়মিত খাবার, অনিয়ন্ত্রিত জীবনধারা বা ইনসুলিনের সমস্যা থেকেও হতে পারে। এমন অবস্থায় শরীর দুর্বল লাগে, ক্লান্তি আসে, মেজাজ খারাপ হয় এবং নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

তবে পছন্দের খাবার বাদ না দিয়ে এবং কড়া ডায়েট না মেনে ও রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমেরিকান চিকিৎসক ভ্যাসিলি এলিওপোলুস তাই প্রতিদিনের জীবনধারায় কিছু সহজ অভ্যাস করার পরামর্শ দিচ্ছেন।

পর্যাপ্ত প্রোটিন খাবার: প্রতিদিনের খাবারে ২৫-৩০ গ্রাম প্রোটিন থাকা জরুরি। প্রোটিন রক্তের শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। মাছ, ডিম, মাংস, দুধ, চিজ, ডাল, বাদাম বা সয়া–প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নিন। ডায়াবেটিসদের জন্য ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাটসহ খাবার ভালো।

খাবার পরিকল্পনা করুন: পছন্দের খাবার বাদ দিতে হবে না, তবে সঠিকভাবে খাবার খাওয়া জরুরি। প্রাতরাশ বা মধ্যাহ্নভোজে আগে ফাইবার ও প্রোটিন এবং পরে কার্বোহাইড্রেট নিন। উদাহরণস্বরূপ, ভাত বা রুটি খাওয়ার আগে সালাদ বা সবজি খেলে রক্তে শর্করা দ্রুত বেড়ে যায় না।

খাবারের পর হালকা হাঁটা: ভ্যাসিল এবং অন্যান্য চিকিৎসকরা বলেন, খাবারের ৫-১০ মিনিট পর হালকা হাঁটা করা উচিত। ১০-১৫ মিনিটের সাধারণ পায়চারি যথেষ্ট। এতে গ্লুকোজ শক্তিতে রূপান্তরিত হয় এবং হঠাৎ শর্করা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে।

পর্যাপ্ত ঘুম: রাতের ভালো ঘুম ইনসুলিনের কাজের জন্য জরুরি। ভ্যাসিল বলেন, ঘুম না হলে ইনসুলিনের সংবেদনশীলতা কমে যেতে পারে। ঘুমের সময় নাক দিয়ে শ্বাস নেওয়া উচিত, মুখ খোলা করে নয়।

মানসিক চাপ কমান: উদ্বেগ, দুশ্চিন্তা এবং মন খারাপ কর্টিসল হরমোন বাড়ায়, যা ইনসুলিনের কার্যকারিতা কমায়। সকালে খোলা হাওয়ায় হাঁটা, ব্যায়াম, রোদে থাকা বা প্রাণায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে।

এই সহজ পাঁচটি অভ্যাস মেনে চললে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকা সত্ত্বেও রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X