কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই রক্ত পরীক্ষার সময় বা ইনজেকশন নেওয়ার সময় সুচ দেখলে ভয় পান। এই ভয়কে চিকিৎসা ভাষায় ট্রাইপানোফোবিয়া বা নিডল ফোবিয়া বলা হয়।

কিছু মানুষের ক্ষেত্রে এটি এতটাই বেশি হয় যে, তারা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা বা চিকিৎসা থেকে দূরে থাকেন। কিন্তু কিছু সহজ কৌশল মানলে এই ভয় অনেকটা কমানো সম্ভব।

সুচের ভয়ের লক্ষণ

- দ্রুত হৃৎস্পন্দন, ঘাম হওয়া, কাঁপুনি

- বমি বমি ভাব, মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার অনুভূতি

সুচের ভয়ের কারণ

- শৈশবে খারাপ অভিজ্ঞতা

- সুচে ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার আশঙ্কা

সুচের ভয় কমানোর ৬টি কার্যকর কৌশল

জ্ঞানীয় আচরণগত থেরাপি (CBT): থেরাপিস্টের সাহায্যে ভয়ের মূল কারণ চিহ্নিত করা হয় এবং সুচ সম্পর্কিত ভুল ধারণা পরিবর্তন করা হয়।

মনোযোগ অন্যদিকে সরানো (Distraction): রক্ত পরীক্ষা বা ইনজেকশনের সময় গান শোনা, ভিডিও দেখা, বা মজার কিছু কথা মনে করার চেষ্টা করুন।

নিয়ন্ত্রিত শ্বাস-প্রশ্বাস: ধীরে ধীরে গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। এটি হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে এবং মাথা ঘোরা বা অজ্ঞান হওয়া কমায়।

পেশি শক্ত করা (Applied Tension Technique): রক্ত পরীক্ষা শুরু হওয়ার আগে ৩০ সেকেন্ডের জন্য হাত ও পায়ের পেশি শক্ত করুন এবং ছাড়ুন। এটি রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।

আগে থেকেই প্রস্তুতি: পর্যাপ্ত ঘুম নিন এবং পরীক্ষা করার আগে জল পান করুন। ক্লান্তি বা ডিহাইড্রেশন ভয় বাড়াতে পারে।

স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলা: পরীক্ষার আগে ভয়টা স্পষ্টভাবে জানালে তারা দ্রুত এবং শান্তভাবে কাজ করতে পারবেন এবং আপনার মানসিকভাবে সহায়তা করতে পারবেন।

এই সহজ কিছু কৌশল মানলে সূচের ভয় অনেকটা কমানো সম্ভব এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ভয় ছাড়াই করা যায়।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X