বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

রুক্মিণী মৈত্র । ছবি: সংগৃহীত
রুক্মিণী মৈত্র । ছবি: সংগৃহীত

ওপার বাংলার অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে ইদানীং গুঞ্জন ছিল—কলকাতার চেয়ে মুম্বাই তথা আরব সাগরের তীরেই তার আনাগোনা বেশি। প্রিয় তারকাকে শহরে না দেখে ভক্তদের মনেও ছিল প্রশ্ন। তবে সব জল্পনা উড়িয়ে রুক্মিণী এখন কলকাতাতেই। ব্যস্ত সময় পার করছেন আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণায়।

মুম্বাই কানেকশন ও শৈশবের স্মৃতি মুম্বাই যাতায়াত নিয়ে চলা ফিসফাস প্রসঙ্গে স্পষ্ট জবাব দিয়েছেন রুক্মিণী। তিনি জানান, ছোটবেলা থেকেই মায়ানগরীর সঙ্গে তার গভীর সংযোগ। অভিনেত্রী বলেন, ‘সবাই এখন আমার মুম্বাই যাতায়াত নিয়ে কথা বলছে। কিন্তু বাবা বলতেন, পরীক্ষায় ভালো ফল করলে মুম্বাই নিয়ে গিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন। তাই এই শহরের সঙ্গে আমার সম্পর্ক পুরোনো।’

বাবার স্মৃতি ও মায়ের একাকিত্ব বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে নির্মিত ‘হাঁটি হাঁটি পা পা’ সিনেমার প্রচারণায় এসে বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন রুক্মিণী। ২০১৭ সালে বাবাকে হারিয়েছেন তিনি। সিনেমার গল্প যেন তাকে বারবার সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

বাবার মৃত্যুর পর মা মধুমিতা মৈত্রই ছিলেন রুক্মিণীর জগৎ। মা তাকে এবং ভাই রাহুলকে বন্ধুর মতো আগলে রেখেছেন। তবে নতুন সিনেমার গল্পটি রুক্মিণীকে মায়ের একাকিত্ব নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনেক সময় ভুলে যাই যে, বাবা-মা হওয়ার আগেও তারা মানুষ। তাদেরও নিজস্ব চাওয়া-পাওয়া থাকে। আমার তো নিজস্ব জগৎ আছে, কাজ আছে, বন্ধুরা আছে; কিন্তু মায়ের হয়তো একা লাগে। সব কথা কি তিনি আমার সঙ্গে ভাগ করতে পারেন? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে।’

সোশ্যাল মিডিয়া ও নেতিবাচকতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে বেশ কড়া বার্তা দিয়েছেন রুক্মিণী। কাজের প্রয়োজনে যতটুকু দরকার, ততটুকুই অনলাইনে থাকেন তিনি। সমালোচকদের উদ্দেশে রুক্মিণীর সাফ কথা, ‘হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই। মনে রাখবেন, আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই।’

উল্লেখ্য, বছরের শুরুটা হয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ দিয়ে, আর শেষ হচ্ছে ‘হাঁটি হাঁটি পা পা’ দিয়ে। ক্যারিয়ারের এই বাঁক বদল নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা

জন্মদিনে নির্বাচনের ঘোষণা / নায়ক থেকে নেতা হওয়ার পথে কায়েস আরজু

সংস্কারের পর দ্রুত খুলে দেওয়া হবে জিয়া স্মৃতি জাদুঘর : মুক্তিযুদ্ধমন্ত্রী

চুক্তি হলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকে আপত্তি নেই ট্রাম্পের

ব্রেকআপের জেরে অফিসে ঢুকে নারী সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

পদ্মায় বাসডুবি / যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম বাস্তবায়নে হতাহত নেই : নৌ মন্ত্রণালয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

১০

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

১২

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

১৩

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

১৪

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

১৫

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১৭

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১৮

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৯

ফুটবলের ওপারে

২০
X