সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নিহত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত
নিহত আব্দুর রহিম। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার আমিশাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিমের (৫৫) বাড়ি লক্ষ্মীপুর জেলার মতলবপুরে। আমিশাপাড়া বাজারে মিতালী বেকারি নামে তার একটি দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাদন ব্যবসায়ী নান্টুর কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছিলেন আব্দুর রহিম। সেই টাকা নিয়ে মঙ্গলবার নান্টুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে জড়ান। এর জেরে পরদিন রাতে নান্টু ও তার লোকজন রহিমের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে তার ওপর হামলা চালান। তাদের পিটুনিতে রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোনাইমুড়ি থানার এসআই সুভাষ পাল কালবেলাকে জানান, বৃহস্পতিবার খবর পেয়ে দুপুরের দিকে গিয়ে তারা লাশ উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X