চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতার মৃত্যু

নিহত মোরশেদ আলম শিব্বির। ছবি : সংগৃহীত
নিহত মোরশেদ আলম শিব্বির। ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রবাসী এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নে দোয়া অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলম শিব্বির (৪৮) বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামার বাড়ির আবদুল হকের সন্তান। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রবাসী বিএনপি নেতা। কয়েক মাস আগে ছুটি নিয়ে সৌদি আরব থেকে দেশে আসেন শিব্বির।

বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা জি এম ওমর ফারুক জানান, সন্ধ্যায় ইউনিয়নের ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে মোরশেদ আলম শিব্বির অসুস্থ হয়ে পড়েন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার আবনতির কারণে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নিহত মোরশেদকে নোয়াখালীর জেলা সদরের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলেই ডাক্তাররা জানিয়েছেন।

এদিকে শিব্বিরের মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সাবেক ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম হাসান বলেন, ‘মোরশেদ আলম পারিবারিকভাবে বিএনপির রাজনীতি করে এসেছেন। তিনি এলাকায় দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার আকস্মিক বিদায় আমাদের মাঝে নিস্তব্ধতা নেমে এসেছে।’

এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শোক প্রকাশ করে বলেন, ‘বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১১

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১২

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৩

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৪

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৫

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৬

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৭

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৮

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

২০
X