ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

ভাসমান মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
ভাসমান মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

নিখোঁজের তিন দিন পর ঢাকার ধামরাইয়ে একটি মৎস্য খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার পুকুর থেকে হৃদয় হাসানের (২৪) মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হৃদয় সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। তিনি হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন।

হৃদয়ের ভাই মনু মিয়া বলেন, আমার ভাই তিন দিন ধরে নিখোঁজ। যখন সকালে ভেসে থাকা লাশের খবর পাই তখন জিয়া সেখানে; কিন্তু লাশ ছিল পুকুরের মাঝে। পরে পুলিশ লাশ উদ্ধার করলে শনাক্ত করতে পারি, এটা আমার ভাইয়ের লাশ।

স্থানীয়রা জানান, সকালে লাশ ভেসে থাকার খবরে এলাকার মানুষ জড়ো হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X