মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
বরিশাল জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

বরিশালের মেহেন্দিগঞ্জে শহীদ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচর নামক পাতাবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শহীদ খা (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের মৃত জয়নাল খাঁ এর ছেলে। তিনি হোগলা পাতার ব্যবসা করেন।

শহীদের মরদেহের মুখ থেঁতলানো, হাত বিচ্ছিন্ন, পেটকাটা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে।

শহীদের ছেলে খবির হোসেন বলেন, আমার বাবা ২২ দিন আগে গোবিন্দপুর ইউনিয়নের মেঘারচরে হোগলা পাতা কাটার উদ্দেশে বাড়ি থেকে বের হন। চরে গিয়ে আমাদের জানান, তিনি পাতা কাটছেন। হঠাৎ গত ৩ দিন তার সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যে নম্বর দিয়ে এতদিন যোগাযোগ করেছিলেন সে নম্বরটি বন্ধ বলছে। তাতে আমাদের মনে টেনশন দেখা দেয়।

বৃহস্পতিবার সকালে ওই চরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসআই জহিরুল ইসলাম ও এসআই সুজন ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ভাষ্যমতে লাশটি ৩-৪ দিন আগের হবে। শরীরে পচন ধরেছে।

এদিকে শহীদের সঙ্গে পাতা কাটতে যাওয়া সালাউদ্দিন বিষয়টি নিয়ে কাউকে কিছু বলছেন না। লাশ উদ্ধারের পর সালাউদ্দিন অসুস্থ দাবি করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ খার মুখমণ্ডল থেঁতলানো ছিল, হাত বিচ্ছিন্ন, পেটকাটা ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X