চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার

সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা
সীমান্তে বিদেশি শুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এসব অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই নিয়ে এসেছিল দুষ্কৃতিকারীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারীরা সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালান করতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পাগলা নদীর তীরবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।

এ ঘটনায় শিবগঞ্জ থানার মামলা দায়েরের পর অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি গত তিন বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ আসামিসহ ৩০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৯২ রাউন্ড গুলি ও ৪১টি ম্যাগাজিন আটক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১১

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১২

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৩

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৫

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৮

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

২০
X