চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসে ছুরি ঠেকিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ৬নং রুটের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় ১২-১৩ সদস্যের একটি ছিনতাইকারী দল ছুরি দেখিয়ে শিক্ষার্থীর পিক্সেল- ০৭ সিরিজের মোবাইলটি ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মুকিদুল বারী জয়। তিনি বিশ্বিবদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মুকিদুল বারীর বরাত দিয়ে তার বন্ধু মুজতবা রাফিদ কালবেলাকে বলেন, একটি কাজে আগ্রাবাদ যাওয়ার জন্য জয় নিউমার্কেট মোড় থেকে ৬নং রুটের একটি বাসে উঠে। এ সময় বাস ও আশপাশে লোকজন কম ছিল। কিছুক্ষণ পর ১২ থেকে ১৩ জনের একদল ছিনতাইকারী বাসে উঠে তার শরীরে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি আরও বলেন, জয়ের বাসা ক্যাম্পাসে। মোবাইলের প্রয়োজনীয় কাগজপত্র বাসায়। কাগজপত্র নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সম্প্রতি বাস থেকে আমরা ১২-১৩ জনকে ধরেছি। তাদের বিরুদ্ধে আমাদের বিশেষ অভিযান চলছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১০

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১১

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১২

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৩

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৪

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৫

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৬

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৭

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৮

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৯

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

২০
X