সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল করা হয়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আপসহীন নেত্রী হিসেবে উপাধী প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ায় দেশের গণতান্ত্রিক যাত্রা গতিহীন হয়ে পড়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম গতিশীল ও গণত্রন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রয়োজন। আমি আমাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনা করছি।

সোমবার (১ ডিসেম্বর) আছরের নামাজের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানার আলেম-ওলামা, শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের সঞ্চালনায় মাহফিলে জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদ্রাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, জামিয়া রাশিদিয়া মাদ্রাসাসহ ৫টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষখ-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক ভূঁইয়া মেম্বার ও যুগ্ম আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X