জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ঢুকে ফুফুকে পিটিয়ে হত্যা, মুমূর্ষু ভাতিজি

নিহত নুরুন নাহারের বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়। ছবি : সংগৃহীত
নিহত নুরুন নাহারের বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়। ছবি : সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় ঘরে ঢুকে নুরুন নাহার বেগম নামের এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পিটিয়ে গুরুতর আহত করা হয় ভাতিজি খাদিজা বেগমকে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার বেগম (৫০) একই গ্রামের আব্দুল গফুরের স্ত্রী ছিলেন। তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। আহত খাদিজা বেগম (১৬) আব্দল মতিনের মেয়ে। তিনি পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা নুরুন নাহার বেগমের বাড়িতে ঢুকে লোহার রড দিয়ে পিটিয়ে নুরুন নাহারকে হত্যা করে। ফুফুর কাছে থাকা স্কুলছাত্রী খাদিজা বেগমকেও পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই আহত নুরুন নাহার ও তার ভাতিজি খাদিজাকে বেগম জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নুরুন নাহার মারা যায়। আর গুরুতর আহত খাদিজাকে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুরুন নাহারের ভাই ও আহত খাদিজা বেগমের বাবা আব্দুল মতিন বলেন, রাত ৩টার দিকে ছোট ভাইয়ের স্ত্রী মীম আক্তারের ফোন পেয়ে গিয়ে দেখতে পাই, বোন নুরুন নাহারকে টিউবওয়েলের হাতল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মেয়ে খাদিজাকেও আঘাত করে গুরুতর আহত করা হয়। মেয়ে বগুড়া হাসপাতালে ভর্তি আছে।

জয়পুরহাট সদর থানার ওসি নাজমুল কাদের বলেন, নুরুন নাহার বেগমের মরদেহের ময়নাতদন্ত চলছে। আহত খাজিদা বেগম বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কারণ জানা যাবে।

তিনি আর বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X