সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

লেমুয়া উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত
লেমুয়া উচ্চ বিদ্যালয়। ছবি : সংগৃহীত

ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিদ্যালয়টি ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত রয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে সেখানে ভোটগ্রহণ করার কথা রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে স্কুলের আসবাব পত্রের কোনো ক্ষতি হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী কালবেলাকে বলেন, রাতে স্কুলের নৈশপ্রহরী গিয়াস উদ্দিন আমাকে জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় আগুন জ্বলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি পুরাতন ভবনের নিচতলায় বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। তবে এতে আসবাবপত্রের কোনো ক্ষতি হয়নি। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশের ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X