ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বহিষ্কার হলেন জামায়াত নেতা নুরুল্লাহ

জামায়াত নেতা হাফেজ নুরুল্লাহ। ছবি : সংগৃহীত
জামায়াত নেতা হাফেজ নুরুল্লাহ। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) জেলা জামায়াত সাংগঠনিকভাবে তদন্ত করার পর তাকে বহিষ্কারের ঘোষণা দেয়।

নুরুল্লাহ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ ওঠে, নুরুল্লাহ যে মাদ্রাসায় চাকরি করেন সেখানে তিনি এক শিক্ষার্থীর মায়ের মোবাইলে আপত্তিকর মেসেজ পাঠান। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনরা তাকে মারধর করেন। সেখানে জবানবন্দির কিছু অংশ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ হলে তা দ্রুত সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি আবার ডিলিট করা হয়।

অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত নুরুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।

জানতে চাইলে হাফেজ নুরুল্লাহ বলেন, আমি যে মাদ্রাসায় চাকরি করি ওই মাদরাসার মালিকের সঙ্গে স্থানীয়দের মামলা চলে। ওই মামলার জেরে গত ২৮ তারিখ রাতে আমাকে তারা জোর করে একটি ঘরে আটকে রেখে মারধর করে ৫ লাখ টাকা দাবি করে। তারা আমার এটিএম কার্ড নিয়ে রাতেই ৩০ হাজার টাকা নিয়ে যায় এবং পরে বিকাশের মাধ্যমে আরও সাড়ে ১১ হাজার টাকা মোট ৪১ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।

তিনি আরও বলেন, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাকে ষড়যন্ত্রমূলকভাবে এসব ঘটনা রটিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X