চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট

চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চট্টগ্রামে গোল্ডেন গেইট ইংলিশ স্কুলের এডমিশন ফেস্ট অনুষ্ঠিত। ছবি : কালবেলা

চট্টগ্রাম ২০২৬ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার দিগন্ত উন্মোচন করল গোল্ডেন গেইট ইংলিশ স্কুল।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে নগরীর জিইসি মোড় শান্তিধারা আবাসিক এলাকার (বাটা গল্লি) সুফিয়া মঞ্জিলে স্কুলটির প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আনন্দময় ও নান্দনিক ‘এডমিশন ফেস্ট’।

বুক ফেয়ার, ফুড ফেয়ার, এডমিশন ডেস্ক, কিডস পারফরম্যান্স, কিডস জোন এবং ফটো বুথ সবই উৎসবের আনন্দকে দ্বিগুণ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক, শিক্ষক শামসুদ্দিন শিশির, সহকারী জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম সৈয়দ আব্দুল মান্নান, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম কিবরিয়া, সহযোগী অধ্যাপক, আইআইইউসি মুহাম্মদ জসিম উদ্দিন, প্রিন্সিপাল আলফি শাহরিন এবং খতিব গরিবুল্লাহ শাহ রহ. জামে মসজিদ, হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল ক্বাদেরী। এ ছাড়া স্কুল পরিচালনা, অভিভাবক ও গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন।

স্কুল পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সৃজনশীল দৃষ্টিভঙ্গি নিয়ে বেড়ে উঠবে। গোল্ডেন গেইট ইংলিশ স্কুল ভবিষ্যতের নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের হাইলাইট ছিল কিডস পারফরম্যান্স, যেখানে ছোট ছোট শিক্ষার্থীরা গান, নাচ ও নাটকের মাধ্যমে শিক্ষার আনন্দ উপস্থাপন করেছিল। বুক ফেয়ার ও ফুড ফেয়ারও দর্শকদের আকর্ষণ করেছে।

স্কুলটি বর্তমানে ক্লাস প্লে থেকে গ্রেড থ্রি পর্যন্ত ভর্তি নিচ্ছে, এবং ডিসেম্বর মাসজুড়ে রয়েছে ৫০ শতাংশ ছাড়। শিক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে ক্যামব্রিজ ও ন্যাশনাল কারিকুলামের ইংরেজি ভার্সনে সাজানো হয়েছে।

উপস্থিত অতিথিরা অনুষ্ঠানকে প্রশংসা করে বলেন, এটি শুধু শিক্ষার পরিবেশ নয় বরং শিশুর সার্বিক বিকাশে নতুন উদাহরণ স্থাপন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X