চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন যুবদলের এক নেতা

যুবদল নেতা এমদাদুল হক বাদশা। ছবি : কালবেলা
যুবদল নেতা এমদাদুল হক বাদশা। ছবি : কালবেলা

দলীয় তদন্তে বহিষ্কার, পরে অভিযোগ ‘ভুল বোঝাবুঝি’, আর শেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার, এমদাদুল হক বাদশাকে ঘিরে দীর্ঘদিন চট্টগ্রামের যুবদল রাজনীতিতে তৈরি হয়েছে ব্যস্ততা, টানাপড়েন ও বিতর্ক। সেই জটিল পরিস্থিতির অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত যুবদল তার বহিষ্কারাদেশ তুলে নিয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, এমদাদুল হক বাদশাসহ মোট ১৪ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বের বহিষ্কারাদেশ এখন থেকে অকার্যকর এবং নেতারা নিজ নিজ পদে বহাল থাকবেন।

গত ১২ জুলাই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছিল দখল ও চাঁদাবাজির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে বহিষ্কার করা হয়েছে।

এ নিয়ে নগর রাজনীতিতে তুমুল আলোচনার জন্ম হয়। বাদশা তখন কালবেলাকে বলেছিলেন, ‘আমি কোনো দখলবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। কেন বহিষ্কার করা হলো, বুঝতে পারছি না।’

পরিস্থিতি নতুন মোড় নেয় যখন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির নগর আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রকাশ্যে তার বহিষ্কারকে ‘ভুল বোঝাবুঝি’ বলে অভিহিত করেন। গত ২১ আগস্ট চকবাজারে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি বলেন ‘বাদশার পরিবার বিএনপির জন্য আত্মত্যাগ করেছে। তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি প্রত্যাহার করাই ন্যায্য হবে।’

রাজনীতির মাঠে তখন জোরালো হয় আলোচনা। মেয়রের এ অবস্থান কী বহিষ্কার সিদ্ধান্ত পুনঃর্বিবেচনায় ভূমিকা রাখবে?

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর ও লালমনিরহাটের আরও ১৩ জন নেতার শাস্তিও তুলে নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের ভিত্তিতে এবং দলীয় নীতি ও আদর্শ বিবেচনায় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। এতে বাদশা তার পূর্বের সাংগঠনিক অবস্থানেই ফিরে গেলেন।

বহিষ্কার এবং পরে প্রত্যাহার এ দীর্ঘ সময় নিয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাদশা কালবেলাকে বলেন, ‘সত্যকে কখনো হারানো যায় না। কেন্দ্রীয় নেতারা বিষয়টি যাচাই করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিয়েছেন। আমি দলের জন্য আগের মতোই কাজ করে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X