চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...

গ্রেপ্তার আসামি রাসেল হোসেন শেখ। ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি রাসেল হোসেন শেখ। ছবি : কালবেলা

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি রাসেল হোসেন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।

সোমবার (৮ ডিসেম্বর) পিবিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার রাসেল হোসেন (৩২) খুলনার রূপসা থানার চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার মোরশেদ কলোনিতে বসবাস করছিলেন।

জানা গেছে, নিহত ৫ বছর বয়সী শিশু আসামির পাশের বাসার প্রতিবেশী ছিল। ভুক্তভোগীর মা কর্মস্থলে থাকার সুযোগে এবং ভবনের অন্য বাসিন্দারা অনুপস্থিত থাকায় আসামি অপরাধ সংঘটন করে। পরে ঘটনাস্থলের আলামত নষ্ট করার চেষ্টা করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, আসামিকে আদালতে হাজির করা হলে তিনি চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বক্কর সিদ্দিকের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X