চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে : চট্টগ্রাম জেলা প্রশাসক

উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এই দেশ আমাদের, এই দেশের চ্যালেঞ্জ অন্য দেশ থেকে কেউ এসে মোকাবিলা করবে না। আমাদের চ্যালেঞ্জ নিজেদেরই মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গঠন এখন সময়, সমাজ ও রাষ্ট্রের দাবি। এ লক্ষ্যে কাজ করতে হবে। প্রযুক্তিকে করায়ত্ত করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) ১২টার দিকে চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকার ভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, এতিম শিশুদের পোশাক, কৃষকদের মাঝে সার-বীজ, ক্রীড়াসামগ্রী, যুব প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। বিতরণ শেষে নতুন উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ঢেউ ছাড়া সমুদ্র ও তাপ ছাড়া সূর্য যেমন মানবিকতা ছাড়া মানুষ ও তেমন, আমাদের মানবিক হতে হবে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা, কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌস আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আকতার সানজিদা পপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X