আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে : আজাদ

আড়াইহাজার উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে নজরুল ইসলাম আজাদসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আড়াইহাজার উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে নজরুল ইসলাম আজাদসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জোর করে দেশ থেকে বিদেশে পাঠিয়েছে। তারেক রহমান দেশ ছেড়ে যেতে চাননি।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে এ কথা বলেন।

নজরুল ইসলাম আজাদ বলেন, বেগম খালেদা জিয়ার দেশে গণতন্ত্র ধরে রাখতে গিয়ে অনেক অত্যাচারের শিকার হয়েছেন। বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সবাই তার জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করবেন। তারেক রহমান দেশে ফিরে দেশ উন্নয়নের দিকে নিয়ে যাবেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মানুষের নাম বলতে হলে, দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামই প্রথমে আসে। তিনি চাইলে বহু আগেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন, স্বস্তির জীবনযাপন করতে পারতেন। কিন্তু দেশ, দল ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সেই সুযোগ গ্রহণ করেননি।

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করেই এ বয়সে, শারীরিক অবস্থায় কারাগারে গেছেন। তিনি কখনোই আপনাদের ছেড়ে কোথাও যাননি, কোনোদিন যেতেও চাননি। আমরা দেখেছি সামান্য সুযোগ পেলেই শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে রেখে দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া কখনোই আমাদের ফেলে কোথাও যাননি।

আজাদ বলেন, স্বৈরাচার হাসিনা আমাদের মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়াকে যথাযথ সময়ে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেননি। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন— তা জাতি কখনো ভুলবে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের সেবায় ফিরে আসতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সহসভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, বিএনপি নেতা খোরশেদ হাসান, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X