মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

একই গ্রামে ৩ এমপি প্রার্থী

বাঁ থেকে অধ্যাপক আল হেলাল তালুকদার এবং অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে অধ্যাপক আল হেলাল তালুকদার এবং অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজন ৩টি দল থেকে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর মধ্যে দুজন দুই রাজনৈতিক দল থেকে নিজ এলাকায় এবং অপরজন ঢাকার একটি আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন।

প্রার্থীরা হলেন- মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের অধ্যাপক আল হেলাল তালুকদার এবং অ্যাডভোকেট আব্দুল কাদির ও হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান। তাদের সবার বাড়ি একই গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক আল হেলাল তালুকদার। তিনি ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক। গণঅধিকার পরিষদের দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ অ্যাডভোকেট আব্দুল কাদির। তিনি নেত্রকোনা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অপরজন হলেন, ঢাকা-৫ আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি) থেকে মনোনীত প্রার্থী হাফেজ ক্বারি মাওলানা লুৎফুর রহমান।

মাঘান গ্রামের বাসিন্দারা জানান, তিনজন প্রার্থী আমাদের একই গ্রামের, এর মধ্যে দুজন আমাদের এলাকায় নির্বাচনে অংশ নেবেন। তাদের দুজনের ভোটকেন্দ্রও একই জায়গায়। অন্যজন ঢাকায় অংশ নেবেন।

জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, এটা জাতীয় নির্বাচন, যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ আসতে পারে এটা গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের তিনজন নয়, পাঁচজনও প্রার্থী হতে পারে এটা কোনো বিষয় না। আমি আমার দলের মনোনীত প্রার্থী হয়ে এসেছি, প্রচারণাও চালিয়ে যাচ্ছি। বিজয় আমাদের আসবে, ইনশাআল্লাহ।

গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির বলেন, একই গ্রামের তিনজন প্রার্থী এটা সমস্যা না। একজন ঢাকায় আর আমরা দুজন আছি একই এলাকায়। এতে আমি তেমন সমস্যা দেখছি না। আমাকে দল এখানে মনোনয়ন দিয়েছে। দেখা যাক কি হয়, তবে যেখানেই যাই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, জয়ী হব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নেত্রকোনা-৪ মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মদন উপজেলার বাড়ি-ভাদেরা গ্রামের বাসিন্দা কারানির্যাতিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X