মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু

নাটোরে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোরে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ গত ১৭ বছরে সঠিকভাবে ভোট দিতে পারেনি। তাই মানুষ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রতীক্ষায় আছে। দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নাটোর সদরের গোকুল নগর পান মোকামে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়া বাচ্চু। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

দুলু বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা দিনের ভোট রাতে করেছে, সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি। এমনকি মৃত ব্যক্তিকেও হাজির দেখিয়ে শতভাগ ভোটার উপস্থিতির হাস্যকর নাটক করেছে। অস্ত্র, ক্যাডার ও মাস্তান দিয়ে গুম, খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ বিএনপিকেই এককভাবে নির্বাচিত করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১ দফার ভিত্তিতে ‘নতুন বাংলাদেশ’ গড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X