চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করতে হাইকোর্টের রুল

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করতে রুল জারি করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে আইন অনুসারে আবেদনকারীর আবেদন নিষ্পত্তি করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিচারপতি ফজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের আদালত মেয়র ও সংশ্লিষ্ট প্রশাসনকে এ নির্দেশনা প্রদান করেন।

জানা যায়, চট্টগ্রাম মহানগর ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক ঐক্য পরিষদ ব্যাটারিচালিত রিকশা চলাচলের জন্য মেয়রের কাছে পঁচিশ হাজার মালিকের লাইসেন্স প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেন। এ আবেদনে কোনো সাড়া না পেয়ে ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার উচ্চ আদালতে একটি আবেদন করেন।

চট্টগ্রাম মহানগর ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশাচালক-মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সানাউল্যাহ চৌধুরী কালবেলাকে বলেন, চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা সৃষ্টি না করতে ও চট্টগ্রাম সিটি করপোরেশনকে লাইসেন্স প্রদানের জন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ব্যাটারিরিকশা উচ্ছেদ না করতে চার সপ্তাহের রুল জারি করেছেন।

একইসঙ্গে আদেশের অনুলিপি পাওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আইন অনুসারে আবেদনকারীর আবেদন নিষ্পত্তি করার জন্য বিচারপতি ফজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের আদালত মেয়র ও সংশ্লিষ্ট প্রশাসনকে এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনায় চসিক যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। আমরা চাই ধীরগতির এ বাহনগুলো বৈধভাবে জনস্বার্থে সড়কে চলাচলের সুযোগ করে দেওয়া হোক। আমাদের পক্ষ থেকে ২৫ হাজার ইজিবাইক চলাচলের আবেদন করা হয়েছে। চসিক সংশ্লিষ্টরা কতটি মঞ্জুর করেন সেটি তাদের বিষয়। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X