কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

অভিযুক্ত ইউপি সদস্য দুলাল রায়। ছবি : সংগৃহীত
অভিযুক্ত ইউপি সদস্য দুলাল রায়। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইউপি সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

দুলাল রায় উপজেলা রাধাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও চালিতাবাড়ি গ্রামের নিবারণ রায়ের ছেলে।

জানা গেছে, ইউপি সদস্য দুলাল রায় তার ওয়ার্ডের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা প্রদানে বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে ৩ থেকে ৫ হাজার টাকা নিয়েছেন। এ বিষয়ে ওই ভাতাভোগীদের পক্ষ থেকে রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

নারিকেলবাড়ি গ্রামের ভাতাভোগী সাবিত্রী হালদার বলেন, বিধবা ভাতা করে দেওয়ার কথা বলে মেম্বার দুলাল রায় আমার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়েছে।

একই গ্রামের মেনকা হালদার বলেন, বয়স্ক ভাতা বানিয়ে দেবে বলে দুলাল মেম্বার আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সে আমাকে ভাতা করে দেয়নি। আমি এখন টাকা ফেরত চাইলে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে ইউপি সদস্য দুলাল রায় ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের টাকা দ্রুত সময়ের মধ্যে ফেরত দিয়ে দেব।

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম বাগচী বলেন, ২নং ওয়ার্ডের সদস্য দুলাল রায়ের বিরুদ্ধে ভাতাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X