কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটিতে উচ্চ শিক্ষায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রিয়াদের বাংলাদেশি দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করে বর্তমানে প্রতি বছর ৫০০ করা হয়েছে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে।

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে সেগুলো হলো- অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল। এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন। তবে স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। আর স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ এবং পিএইচডির জন্য ৩৫।

যেসব ববিশ্ববিদ্যালয়ে পড়া যাবে সেগুলো হলো- ইসলামিক ইউনিভার্সিটি অব মাদিনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল বিশ্ববিদ্যালয়, নাজরান বিশ্ববিদ্যালয়, জাযান বিশ্ববিদ্যালয়, উম্মুল ক্বোরা বিশ্বদ্যালয়, কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

দূতাবাস জানিয়েছে, আগে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশী শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো। ওয়েবসাইটের প্রাপ্ত তথ্য মতে, ভর্তিচ্ছু শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X