বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় স্কুলছাত্র নিখোঁজ

স্কুলছাত্র সীমান্ত ইসলাম। ছবি : সংগৃহীত
স্কুলছাত্র সীমান্ত ইসলাম। ছবি : সংগৃহীত

বগুড়ায় সীমান্ত ইসলাম নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

সীমান্ত বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় ঘুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে বগুড়া সদর থানায় অভিযোগ করেছে পরিবার।

নিখোঁজ শিক্ষার্থীর মা সুমনা আক্তার বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পাশের কালশিমাটি গ্রামের শাহাদুলের স্ত্রীর কাছ থেকে ৪০০ টাকা নিয়ে বিদ্যুতের মিটার রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়। পরে রিচার্জ করতে গিয়ে পকেটে থাকা টাকা না পেয়ে ভয়ে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বগুড়া সদর থানায় শুক্রবার রাতে একটি অভিযোগ করা হয়েছে। নিখোঁজ সীমান্ত ইসলামের-উচ্চতা সাড়ে ৪ ফুট, গায়ের রং ফর্সা, চুল কালো ও ছোট, শারীরিক গঠন হালকা-পাতলা এবং মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে ছিল নেভি ব্লু রঙের ট্রাউজার, ছাই রঙের হাফহাতা গোলগলা গেঞ্জি, পায়ে স্যান্ডেল এবং সঙ্গে একটি সবুজ রঙের বাইসাইকেল ছিল।

বগুড়া সদর নারুলী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে নিখোঁজ স্কুলছাত্র সীমান্তকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X